সাপ্তাহিক হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জনগণের আয়োজনে কার্তিহার ও নেকমরদ সাপ্তাহিক হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ২১শে এপ্রিল সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, রবিউল ইসলাম,আরথান আলী, ভক্ত ভোগি ইউনূস আলী এছাড়াও বাবুল আর্মি,সাজিদ ও অন্যান্যরা […]