রাণীশংকৈল পুকুরে ভারসাম্যহীন শিশুর মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাধীন গোগর ঝাড়বাড়ি গ্রামে পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত দুর্জয় কর্মকার (৯)গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,দুর্জয় কর্মকার (৯)একজন মানসিক প্রতিবন্ধী। গতকাল মঙ্গলবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যায়।অনেক খোঁজাখুঁজির পর না পেলে।রাত ১০টায় রাণীশংকৈল থানায় সাধারণ ডাইরি করেন […]