প্যাকেজিং কাগজের মূল্যবৃদ্ধির সিন্ডিকেট বন্ধের দাবি প্রেস ক্লাবের
প্যাকেজিং কাগজের মূল্যবৃদ্ধির সিন্ডিকেট বন্ধের দাবি প্রেস ক্লাবের

প্যাকেজিং কাগজের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে বছর বছর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই এই সিন্ডিকেট বন্ধ করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স এসোসিয়েশন। শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি এম. এ. বাশার পাটোয়ারী।
সংগঠনের অন্যান্য দাবিগুলো হচ্ছে— ১০০ শতাংশ কাগজের মূল্যের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা; ৮০ শতাংশ কাগজকল মালিকদের ভ্যাট ট্যাক্স ফাঁকি বন্ধের ব্যবস্থা করা; প্রতিটি পেপার মিলের বিদ্যুৎ বিল ও গ্যাস বিল নিরীক্ষা করে উৎপাদিত কাগজের পরিমান নির্ণয়সহ ভ্যাট ট্যাক্স ফাঁকির পরিমান নির্ণয় করে আইনের আওতায় আনা;
প্যাকেজিং শিল্পকে বাঁচানোর জন্য আমদানী ক্ষেত্রে সিডি প্রত্যাহার করে কাগজের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া; ১৯১৮-১৯ অর্থ বছরের আগের এআইটি আইন পুনর্বহাল করে ১০০ শতাংশ এআইটি কর্তন করা এবং সরকারের বন্ধ হয়ে যাওয়া অথবা লোকসানী কাগজকলগুলো আয় থেকে দায়শোধ প্রক্রিয়ায় কার্টন প্রস্তুতকারী সেক্টরের নিকট হস্তান্তর করা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।