রোজিনা আক্তার তিশা: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুর জেলার ১৩নং রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অত্র ইউনিয়নের রৌহা আমতলীর সফল ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব মোখলেছুর রহমান ( বকুল বাপ) ডাক্তারের একমাত্র পুত্র জাহিদুল ইসলাম জাহিদ ।
জাহিদ তার জীবনবৃত্তান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পেশাগত জীবনের শুরুতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। চাকরি শেষে অবসর গ্রহণের পর থেকে তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি ১৩ নং রৌহা ইউনিয়নের স্বপ্ন পূরন ও স্বচ্ছ, জনবান্ধব, জবাবদিহিতামূলক, স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে ইউনিয়নবাসীর পাশে থেকে, ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কাজ করার জন্য, চেয়ারম্যান পদে আগামী ইউনিয়ন পরিষদে নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।