
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। টঙ্গী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মো. এরশাদ উল্লাহ জানান, ওই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় আসার সময় টঙ্গী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়। সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান সেই স্টেশন মাস্টার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।