টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ২৬ মার্চ (শনিবার ) সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নেতৃত্বে পৌরউদ্যানে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অধ্যাপক শিবলি সাদি, আমিনুর রহমান, এ জেড খান জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ডাঃ বাবুল, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ,
মুক্তিযুদ্ধ বিষয়ক আবু সাইদ, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রানা ভদ্র দে, শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা দিপু খান, শিশির দাস, এরশাদ, ইমন, মামুন,১৬ ওয়ার্ড সভাপতি বিদিব কুমার দে প্রমুখ।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।