, , | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার । অর্গানাইজেশন
Kolom Kotha Logo
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধূলা
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • বাণিজ্য
  • প্রবাস
  • অন্যান্য
    • আইন ও আদালত
    • মুক্তিযুদ্ধ
    • ইতিহাস ঐতিহ্য
    • মন্ত্রী কথন
    • প্রশাসন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ক্যারিয়ার
    • জীবন যাপন
    • ক্যাম্পাস
    • ফটো গ্যালারী
    • সাহিত্য
    • সম্পাদকীয়
    • শিক্ষা
    • নির্বাচন
    • উদ্যোক্তা
    • নারী ও শিশু
    • কৃষি ও কৃষক
    • বাণিজ্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • কলাম
    • গণমাধ্যম
    • লাইফস্টাইল
    • চাকরি নিয়োগ
    • অপরাধ
    • ধর্ম
    • ইসলাম
    • অর্থ-উন্নয়ন
    • অণুসন্ধান
    • মত-দ্বিমত
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • শিক্ষা
  • খেলাধূলা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
Home / সারাবাংলা

বিক্ষোভ করছে ই-অরেঞ্জের শত শত গ্রাহক,জাতীয় প্রেস ক্লাবের সামনে

অনলাইন ডেস্ক
অগাস্ট ২৭, ২০২১, ২:২৪ অপরাহ্ন | অনলাইন সংস্করণ
ক+ ক-
রাজধানীর গুলশানে অবস্থিত ই-কমার্স সাইট ই-অরেঞ্জ কার্যালয়ের সামনের সড়ক থেকে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। মোটরসাইকেল বা সমমূল্যের রিফান্ড দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা। আজ শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কয়েক শ গ্রাহক জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করতে থাকেন। এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে ই-কমার্স প্রতিষ্ঠানটির অফিসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন এসব গ্রাহক। এ সময় গুলশানের ১৩৬/১৩৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা বিক্ষোভ মিছিলের সঙ্গে মোটরসাইকেলে করে গুলশানের বিভিন্ন সড়কে শোডাউনও করেন
বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, ক্রিকেটার মাশরাফির বিজ্ঞাপনে আস্থা রেখে তারা টাকা বিনিয়োগ করেছেন। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় কেন এতদিন ই-অরেঞ্জের ব্যাংক হিসাব তদারকি করেনি, তার জবাব চান। তাঁরা বলেন, ই-অরেঞ্জে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন তাঁরা। এসব অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে আছেন। ই-অরেঞ্জ ডট শপ লাখো গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলেও মনে করেন তাঁরা। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুপুর ১২টার দিকে কয়েক শ গ্রাহক গুলশানে ই-কমার্স সাইট ই-অরেঞ্জ কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করতে থাকেন। আমরা তাঁদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। প্রতারণার অভিযোগ এনে গত ১৬ আগস্ট রাতে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক।
মামলা দায়েরের পরদিন ১৭ আগস্ট ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ১৮ আগস্ট সন্ধ্যায় চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা এবং গাড়ি জব্দ করা হয়। গত ১৯ আগস্ট তিনজনকেই রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ এপ্রিল পণ্য কেনার জন্য ই-অরেঞ্জে অগ্রিম টাকা দেন বাদী তাহেরুল। তবে ই-অরেঞ্জ নির্ধারিত তারিখে পণ্য সরবরাহ করেনি। টাকাও ফেরত দেয়নি।
নিজেদের ফেসবুক পেজে বারবার নোটিশ দিয়েছে, সময় চেয়েছে। কিন্তু পণ্য ও টাকা দেয়নি। সর্বশেষ তারা গুলশান-১-এর ১৩৬/১৩৭ নম্বর রোডের ৫/এ নম্বর ভবনে অবস্থিত অফিস থেকে পণ্য ডেলিভারির কথা বললেও তারা ডেলিভারি দেয়নি। এ ছাড়া তারা যে বিভিন্ন আউটলেটের গিফট ভাউচার বিক্রি করেছিল, সেগুলোর টাকা আটকে রাখায় আউটলেটগুলো ভাউচারের বিপরীতে পণ্য দিচ্ছে না। মামলার বাদী তাহেরুল বলেন, করোনাকালীন আমাদের কষ্টার্জিত অর্থ পাচ্ছি না, বরং প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন নিয়ে নতুন নতুন তথ্য পাচ্ছি। এ ছাড়া আজ পর্যন্ত তারা ভুক্তভোগীদের কোনো পণ্য ডেলিভারি না করে এক লাখ ভুক্তভোগীর প্রায় ১১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।
পেজে ফেসবুক বারবার

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

দৈনিক কলম কথা

মণিরামপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে ফুটপাত দখলের অভিযোগ! 

মণিরামপুরে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আচ্ছা বাপু এ-তো সরকারি কাজ, তালি হয়না কেন?

নড়াইল শেখহাটীর মসজিদ ও মাদ্রাসার বরাদ্দ নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

​বাগমারায় কোটি টাকার ডিশ লাইন দখল, সংবাদ সম্মেলনে অসহায় নারীর কান্না

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভা

গ্রাহকসেবা ও আধুনিক ব্যাংকিং প্রসারে মণিরামপুরে ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ

ব্যস্ততম মহাসড়কের ২’শ মিটারের মধ্যে ৫০ টি গর্ত, বেরিয়ে পড়েছে রড-যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা

নড়াইলে অবৈধ দখলমুক্ত হলো বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি

নড়াইল হরি গুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে  শ্রীমতি সুবর্ণা ঠাকুরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শরীর দুর্বল হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার

৩রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে “জাতির জনক” উপাধি দেওয়া হয়।

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩০০+) 

এক ফোটা বীর্যে কত ফোটা রক্ত থাকে?

বিশ্ব দিবস তালিকা সমূহ

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন:-

১৫ টি অনুপ্রেরণামূলক হাদিস, যা আপনাকে যেকোনো কাজে অনুপ্রেরণা দিবে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

শেরে বাংলা এ কে ফজলুল হকের উক্তি ও বাণী

পুরুষদের ফাইমোসিস রোগ সম্পর্কে না জানা কিছু কথা

সম্পাদকঃ সুমন চক্রবর্তী

  • English
  • Discovery
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • কনভার্টার
  • অর্গানাইজেশন
  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

আমাদের সঙ্গে থাকুন

  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

স্বত্ব © ২০২৩ । কলম কথা লিমিটেড