কল্যাণ রায় (জয়ন্ত), যশোর: যশোরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর’র আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ পালন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে শিশুদের মধ্যে বিনামুল্যে দুগ্ধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর’র জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল’র তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার’র উপ-পরিচালক বখতিয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবরাউল হাছান মজুমদার তার বক্তব্যে বলেন, দুধে ভেজাল প্রতিরোধ, দুধ সহজে বাজারজাতকরণ, দুধ সংরক্ষণসহ শিক্ষক – শিক্ষিকাদেরকে দুধের পুষ্টিগুণ সম্পর্কে পাঠদানের মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করেন।
দুধ সংরক্ষনের উপর সরকারের বিশেষ নজরদারি কামনা করেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
প্রাথমিকভাবে ৩০০টি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ এমএল দুধ খাওয়ানো হচ্ছে বলে জানা যায়। সরকারিভাবে এতে ভালো ফলাফল আসলে ‘মিল্ক ডে’ চালু করা হবে বলে আলোচনায় উঠে আসে। পরে স্কুল শিক্ষার্থীদের বিনামুল্যে দুধ খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।