মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে হরিহরনগর ইউনিয়নের ২০৩ জন প্রতিবন্ধীর মাঝে সমাজসেবা অধিদপ্তরের ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। এ নিয়ে ১৭ ইউনিয়নের প্রতিবন্ধী কার্ড বিতরণ কর্মসূচির ১৬টি শেষ হয়েছে বলে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
‎ বুধবার ২০শে আগষ্ট হরিহরনগর ইউনিয়ন পরিষদে আয়োজিত কার্ড বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাঃ আলমগীর হোসেনের সার্বিক তত্বাবধানে উপজেলাব্যাপী চলমান কার্ড বিতরণীর ধারাবাহিক কর্মসূচির হরিহরনগর ইউনিয়ন পরিষদের কার্যক্রমে এ সময় আরো উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজোলা সহকারি সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান,ইউনিয়ন সচিব ও ইউপি সদস্য বৃন্দ।

‎সর্বশেষ চালুয়াহাটি ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে কার্ড বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাঃ আলমগীর হোসেন।