
এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ২৪মে বুধবার মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) এর বাস্তবায়নে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন সার্বিকতা গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় গ্রাম কর্মী ও সুফল ভোগীদের নিয়ে এই যৌথসভা ও ই-প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মণিরামপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিশ্বজিৎ ঘোষ।
এসময়ে বিভিন্ন ইউনিয়নের বিআরডিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।