মাগুরার শালিখায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ , বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইয়াসমিন মনিরার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়াদিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ৯ মাস সংগ্রাম করে দেশ স্বাধীন করে এ দেশের মুক্তিযোদ্ধারা।
তাই আজকের দিন শুধু মুক্তিযোদ্ধার জন্য।স্বাধীনতার পর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার সার্বিক সহযোগিতার মাধ্যমে মূল্যায়ন করেছিলেন।বর্তমান সরকারও একই ভাবে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাষ্টার,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,উপজেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন সুমন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তা,কর্মচারী,উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।