মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিনটার পর এই সংঘর্ষ শুরু হয়। প্রায় পাঁচটা পর্যন্ত চলে। এতে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে জখম এবং গুলিবিদ্ধ গুরুতর আহত মিরকাদিম পৌরসভা বিএনপি কর্মী, মোহাম্মদ শাওন বিএনপি মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদল নেতা, আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়েছে। এদিকে একজনের নিহত হয়ছে বলে গুঞ্জন উঠেছে তবে বিষযটি নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে ওই ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।