কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের সেইল ফিস
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের সেইল ফিস

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের ১ টি সেইল ফিস। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট।
বুধবার রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এমাছ সাধারনত গভীর সাগরে বিচরন করে। দ্রুতগামী বেশি ওজনের এমাছ সচরাচর ধরা পড়েনা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।