নানা আয়োজনে খানসামায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নানা আয়োজনে খানসামায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামায় সংগ্রাম,গৌরব ও সাফল্যের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে দিবসটি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে (পাকেরহাটস্থ) দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ,দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ ‘র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় সভায়
এসময় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা যুবলীগ,ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল অংগসংঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।