মাইজভাণ্ডারী গাউসিয়া ওরশ শরীফ উপলক্ষে কবরস্থান পরিষ্কার কর্মসূচি সম্পন্ন
মাইজভাণ্ডারী গাউসিয়া ওরশ শরীফ উপলক্ষে কবরস্থান পরিষ্কার কর্মসূচি সম্পন্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে: মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থানে পরিষ্কার কর্মসূচি ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচি পরিচালনা করেন শাখার সভাপতি শিবলী খান ও সাধারণ সম্পাদক শিপন মিয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহমুদুল ইসলাম মারুফ এবং জামিয়া গাউসিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ তামজিদ মিয়া।
কর্মসূচিতে ধানতলিয়া দক্ষিণ শাখার সদস্য ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন। শেষে সকলেই কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।