
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল (মঙ্গলবার) সন্ধায় টাঙ্গাইল শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে টাঙ্গাইল কিচেনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমৃদৃর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান সুমন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আহমেদ তিথি, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম(সাংবাদিক), শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মাজরুল ইসলাম খান দিপু,শিশির দাস,নিশিত খান মামুন,এরশাদ, জাহিদ খান,পারভেজ, অনন্ত, ইমন, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিধিপ কুমার দে প্রমুখ। দোয়া পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবু তাহের। এসময় প্রায় দুইশ শহর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।