মোঃ জয় সরকার, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের বাসন এলাকায় ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ আরিফ হোসাইন, বাসন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহ্ আলম এবং সি.এ. টু ডিসি মোঃ ইসমাইল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাসন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় এই সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবাগুলোকে আধুনিক ও সহজলভ্য করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মকর্তারা জানান, ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলবে। এ সময়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা ভূমি অফিস প্রাঙ্গণে অবস্থান করে জনগণকে বিভিন্ন সেবা প্রদান করবেন।

ক্যাম্পে আগত হোল্ডিং মালিকদের সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ান/পর্চার কপি, জাতীয় পরিচয়পত্র এবং সচল মোবাইল নম্বর নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এসব তথ্য হালনাগাদ করে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের ফলে ভোগান্তি কমবে এবং সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে