মধুখালীতে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
মধুখালীতে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা মহিলা বিষয়ক অফিসের ব্যবস্থাপনায় ও কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী প্রতিযোগিতায় সকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে মধুখালী উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, আনসার ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক উপলো শাখার বুলবুল আহমেদ,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধীর কুমার বিশ্বাস।

উপজেলার ১২ টি কিশোর-কিশোরী ক্লাবের ৩৬০ জন প্রতিযোগী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।