
যশোর অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ উদ্দিন এর ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মসজিদের উন্নয়ন ও সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান ।
যশোর অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ উদ্দিন আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ অফিস কক্ষে বিভিন্ন মসজিদের কমিটির সদস্যদের কাছে নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মসজিদের উন্নয়ন ও সংস্কারে কাজের জন্য আর্থিক অনুদান প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে অনুদান তুলে দেন, অভয়নগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মোজাফ্ফর আহমেদ, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য মো. রুবেল হোসেন, মো. রবিউল ইসলাম প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।