
মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বালুআটা উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক দৃষ্টি প্রতিন্ধী ও শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মেলান্দহ রাবিয়া-ফয়েনউদ্দিন ফাউন্ডেশন, ও অন্ধ কল্যাণ সমিতি এর আয়োজন করেন। এ উপলক্ষে ৭ জানুয়ারি বিকেল ৪টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন-সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা ফজলে রাব্বি। বক্তব্য রাখেন- মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামাল, কবি ও নাট্যকার হাসান ইমাম ঢালিম, যুবলীগ নেতা রুকনুজ্জামান রুবেল চৌধুরী, যুবনেতা সুভাষ খান, এমদাদুল হক জামিল, শাহ আলম ও সরকার আ: রশিদ এবং রক্তদান সংগঠন আপনজনের সভাপতি কবি তৌহিদুল ইসলাম অটল প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।