
আওয়ামী লীগ মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কাউকে প্রভাবিত করতে নয়, নির্বাচনে বিশৃঙ্খলা যেন না হয় সেটা পর্যবেক্ষণ করতে নারায়ণগঞ্জে এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
এসময় আইভী অভিযোগ করেন, তাকে পরাজিত করতে কয়েকটি পক্ষ একসাথে কাজ করছে। আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানো কিংবা টাকা ছড়ানোর বিষয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব করা হচ্ছে। সন্ত্রাসীরা নিজ দলের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এই মেয়র প্রার্থী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।