
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খানের সভাপতিত্বে
এমপিআই সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া ও উপজেলা শিক্ষা অফিসার আনার কলি নাজনীন এছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আনার কলি নাজনীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী,
ইমাম প্রতিনিধি ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল ও ১২ থেকে ৫৯মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।