
শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন বছরের শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পশি হারার বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় হয়।
বই বিতরণের সময় পশি- হারার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পশি হারার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোহন মিয়া।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ মোহন মিয়া বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার তাই বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিচ্ছেন সরকার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।