
নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে এন্টি টেরিজম ইউনিট (ঢাকা)। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
ঢাকা মেট্রো-ঘ- ১৩-০৯৩৩ মাইক্রোবাসটি সিলেট থেকে আসছিলো। এ সময় আটক করা হয় মাইক্রোবাসের চালক ইমরান হোসেনকে।
নীলফামারী থানার ওসি আব্দুর রউফ বলেন, আটক চালক জানিয়েছে নীলফামারী শহরে তাকে কেউ রিসিভ করবে।
এন্টি টেরিজম ইউনিট এই অভিযান পরিচালনা করে। আটক চালকের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।