লকডাউন অমান্য করায় গত ছয় দিনে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন ৩৩ টি মামলায় ২৪ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন।

গত ২৩ জুলাই থেকে ১৪ দিন ব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে খানসামায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ,গ্রাম পুলিশ,ও আনসার সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। হাট-বাজার, অফিস ও চিকিৎসাসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন।

যৌক্তিক কারণ না পেলে জরিমানা করছেন উপজেলা প্রশাসন। জানা যায় গত ২৫ জুলাই হতে আজ ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত উপজেলায় বিভিন্ন স্থান ও বাজারে কঠোর লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩৩ টি মামলায় ২৪,২৫০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান জানান, খানসামা উপজেলাবাসীর কাছে অনুরোধ আপনারা সরকার নির্দেশিত বিধি নিষেধ গুলো মেনে চলুন।অযথা বাহিরে ঘোরাঘুরি না করে পরিবার পরিজনকে সময় দিন। প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন।

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা রাখার সময়সীমা সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত চলবে। জরিমানার ভয়ে নয়,আপনাদের সমন্বিত প্রয়াস ও সচেতনতাই পারে প্রিয় খানসামাবাসীকে করোনা থেকে নিরাপদ রাখতে।