
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধিঃ
কত প্রকার তা পাইকগাছার মানুষ কিছুটা উপলব্দি করেছেন। মঙ্গলবার সকাল থেকে সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন কার্যকর করতে সর্বদা মাঠে ছিলেন। জরুরী পরিসেবা বাদে সকল দোকান-পাট বন্ধ ছিল। এর পরেও কিছু-কিছু দোকান মালিকরা সুযোগের অপেক্ষায় ছিল এমনটাই লক্ষ করা গেছে। সকালে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মাঠে রয়েছেন।

এদিকে লকডাউন উপেক্ষা সহ স্বাস্থ্য বিধি অমান্য করায় মৎস্য কাটা থেকে ওসি মোঃ এজাজ শফীর নেতৃত্বে থানা পুলিশ ১৮ ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে করোনা পরিস্থিতিতে লকডাউন কালে নিয়ম ভেঙ্গে মটরসাইকেল চালানোর অভিযোগে থানা সহ ক্যাম্প পুলিশ একাধিক মটর সাইকেল জব্দ করেছেন। অন্যদিকে লকডাউন কড়াকড়ি করতে ব্রীজ পয়েন্ট সহ বিভিন্ন স্থানে পুলিশ চেক পোষ্ট বসিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।