
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার আলাইপুর আনসার ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস চাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ ইউসুফ আলী। তার ব্যাটালিয়ন আনসার সদস্য নং-১৯১২৪১১।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে থানায় সোর্পদ করেছেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে রূপসা আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো জ ১১-৩০৯৭) আনসার সদস্য মোঃ ইউনুস আলীকে চাপা দেয়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করে থানায় সোর্পদ করেছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।