, , | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার । অর্গানাইজেশন
Kolom Kotha Logo
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধূলা
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • বাণিজ্য
  • প্রবাস
  • অন্যান্য
    • আইন ও আদালত
    • মুক্তিযুদ্ধ
    • ইতিহাস ঐতিহ্য
    • মন্ত্রী কথন
    • প্রশাসন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ক্যারিয়ার
    • জীবন যাপন
    • ক্যাম্পাস
    • ফটো গ্যালারী
    • সাহিত্য
    • সম্পাদকীয়
    • শিক্ষা
    • নির্বাচন
    • উদ্যোক্তা
    • নারী ও শিশু
    • কৃষি ও কৃষক
    • বাণিজ্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • কলাম
    • গণমাধ্যম
    • লাইফস্টাইল
    • চাকরি নিয়োগ
    • অপরাধ
    • ধর্ম
    • ইসলাম
    • অর্থ-উন্নয়ন
    • অণুসন্ধান
    • মত-দ্বিমত
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • শিক্ষা
  • খেলাধূলা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
Home / জেলার খবর

গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পুলিশ সদস্য মেহেদী হাসান ছিলেন পরিবারের স্বপ্ন

মোছাঃ বিথীকা সুলতানা
অগাস্ট ৮, ২০২১, ১২:১৫ অপরাহ্ন | অনলাইন সংস্করণ
ক+ ক-
ঢাকা জেলার পুলিশ সুপারের বাড়ির প্রধান ফটকে গত শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পুলিশ সদস্য মেহেদী হাসান ছিলেন পরিবারের স্বপ্ন ও সম্পদ। তিনি মারা যাওয়ায় পুরো পরিবারের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। গতকাল শনিবার (৭ আগস্ট) সকালে মেহেদী হাসানের গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার আনেহলা গ্রামে গেলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ছেলের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার বাবা-মা ও ছোটভাই।
প্রতিবেশীরা কিছুতেই তাদের সান্ত্বনা দিতে পারছিলেন না। কান্নাজড়িত কণ্ঠে বিলাপের সুরে মা মরিয়ম বেগম বলছিলেন, ‘বাপ আমার সাথে শুক্রবার বিকালে ফোনে কত কথা কইল, খাওয়াদাওয়ার কথা কইল, শরীরের যত্ন নিবার কইল। তার আধা ঘণ্টা পরেই খবর আইল আমার পোলা নাই। এহন আমি ওরে ছাড়া কিবায় বাঁচমু। পোলাডা আমার স্বপ্ন-সম্বল দুটাই আছিল।’
মেহেদী হাসানের বাবা একজন কৃষক। পাশাপাশি গ্রামে পশু চিকিৎসা করে থাকেন। দুই ছেলের মধ্যে মেহেদী বড়। ছোট ছেলে মাসুদ রানা স্থানীয় খায়েরপাড়া শহীদ ছালাম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। মেহেদীর বাবা আব্দুল হানিফ বলেন, ‘এর আগে সে মিলব্যারাক পুলিশ লাইন, আশুলিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। গত জুলাই মাসের শেষের দিকে এসপি স্যারের ওখানে যোগদান করেছে। ছেলের বিয়ে ঠিক করছিলাম। আগামী বছরের ৩ জানুয়ারি ওর চাকরির দুই বছর অবো। তখন অনুমতি নিয়া বউ তুইলা আনমু। আমার সব শখ খানখান অইয়া গেল।
শুনতাছি আত্মহত্যা করছে। এইডা হবার পারে না। আমার হাসিখুশি ছেলেডা এইভাবে মরতে পারে না। মেহেদীর ছোট ভাই মাসুদ রানা জানায়, ‘শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মোবাইলে হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কল দিয়ে বাবা-মা ও আমার সাথে কথা বলেছে। তখনও সে খুব হাসিখুশি ছিল। ফোন রাখার কয়েক মিনিটের মধ্যে কিভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা বুঝতে পারছি না।’ মেহেদীর শেষ ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিও মানতে নারাজ মাসুদ।
মেহেদীর প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, টানাটানির সংসারে মেহেদী ছিল তাদের একমাত্র সম্বল। মেহেদীকে কেন্দ্র করেই ছিল তাদের সংসারের সব পরিকল্পনা। তাকে হারিয়ে পরিবারটির সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান বলেন, ‘মেহেদী ছিল পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
পরিবারটির প্রতি সরকারের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।’ গতকাল শনিবার দুপুরে ঢাকা থেকে মেহেদী হাসানের লাশ তার গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ৫৫ হাজার টাকা প্রাথমিক অনুদান দেওয়া হয়েছে বলে জানায় মেহেদী হাসানের পরিবার। পরে তার লাশ আছরের নামাজের পর পাড়াগ্রাম গোরস্তানে দাফন করা হয়।
খানখান গোরস্তানে হৃদয়বিদারক

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

দৈনিক কলম কথা

গ্রাহকসেবা ও আধুনিক ব্যাংকিং প্রসারে মণিরামপুরে ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ

ব্যস্ততম মহাসড়কের ২’শ মিটারের মধ্যে ৫০ টি গর্ত, বেরিয়ে পড়েছে রড-যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা

নড়াইলে অবৈধ দখলমুক্ত হলো বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি

নড়াইল হরি গুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে  শ্রীমতি সুবর্ণা ঠাকুরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মণিরামপুরে গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়েছে প্রত্যয় ও নবজীবন সমবায় সমিতি

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত হবে

গোদাগাড়ীর টপ সয়েল মাফিয়া কামরুজ্জামানের দাপট, তথ্যদাতাকে প্রাণনাশের হুমকি

রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্হান কর্মসুচী

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

মণিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শরীর দুর্বল হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার

৩রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে “জাতির জনক” উপাধি দেওয়া হয়।

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩০০+) 

এক ফোটা বীর্যে কত ফোটা রক্ত থাকে?

বিশ্ব দিবস তালিকা সমূহ

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন:-

১৫ টি অনুপ্রেরণামূলক হাদিস, যা আপনাকে যেকোনো কাজে অনুপ্রেরণা দিবে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

শেরে বাংলা এ কে ফজলুল হকের উক্তি ও বাণী

পুরুষদের ফাইমোসিস রোগ সম্পর্কে না জানা কিছু কথা

সম্পাদকঃ সুমন চক্রবর্তী

  • English
  • Discovery
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • কনভার্টার
  • অর্গানাইজেশন
  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

আমাদের সঙ্গে থাকুন

  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

স্বত্ব © ২০২৩ । কলম কথা লিমিটেড