
আমিনুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং আহত হয়েছেন আরো তিন জন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আঃ হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৩) এবং গোপালপুর উপজেলার কাঁঠালিয়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩৪
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে শোলাকুড়া এলাকার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।
ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।