যশোরের শার্শা ও বেনাপোলে সরকারি কঠোর বিধি নিষেধ পালনে কঠোর অবস্থানে জনাবা রাসনা শারমীন মিথি,সহকারী কমিশনার( ভূমি) । উপজেলা ও বেনাপোল পৌর এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি ১সপ্তাহের পৌর এলাকায় সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে ও সর্বসাধারণকে করোনা সংক্রমণ হতে আরো বেশি সচেতন করতে তেমন কোন উপকার না হওয়ায় পুনঃরায় এক সপ্তাহের বিধি নিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন।
কঠোর বিধি নিষেধ আরোপের ২য় সপ্তাহে ব্যতিক্রম উদ্যোগ নিয়ে মাঠে রয়েছে উপজেলার জনাবা রাসনা শারমীন মিথি,সহকারী কমিশনার( ভূমি) । তিনি কঠোর ভাবে বিধি নিষেধ পালনে দুপুর ১২টার পর কোন মুদির দোকান, কীটনাশকের দোকান খোলা থাকবে না,ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী মসজিদে ৫ জনের বেশি নামাজ পড়তে পারবে না । যদি সরকারি কঠোর বিধি নিষেধ না মেনে কেউ তার ব্যক্তিগত মতামতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ব্যবসায়ীর উপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, উপজেলা ও পৌর ধীন যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেই এলাকায় সর্বসাধারণের অবাদ চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারিতে রেখে একই সাথে আরো বেশি সচেতনতা বৃদ্ধি ও জনসমাগম ঠেকাতে বিভিন্ন ভাবে আমরা কাজ করে চলেছি। আপনারা সরকারি কঠোর বিধি নিষেধ মানুন। মাস্ক পরিধান করুণ ও বিনা প্রয়োজনে ঘর হতে বাহির হবেন না।
চলমান বিধি নিষেধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর ,নাভারন ইউনিয়নের চেয়ারম্যান সোহারাব হোসেন, যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানার ওসি, সহ স্থানীয় সংবাদকর্মী, গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিরা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ক্রমাগতই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।