
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতা হেনা লাভলীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি (শনিবার) সন্ধায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ (থানাপাড়া) অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে করোনায় আক্রান্ত দুই এমপির সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান সুমন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির দাস, এরশাদ আলী, জাহিদ খান, উদয়বান আব্দুল্লা, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিদিব কুমার দে প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।