টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৫ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩৩.৭৮ ভাগ।

এ নিয়ে আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল টাঙ্গাইলে করোনায় কেউ মারা যাননি।

করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬০ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিধি না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

কলমকথা/বি সুলতানা