
টাঙ্গাইল প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মে মঙ্গলবার বিকালে শহরে ভিবিন্ন স্থানে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি এ জেড ডাঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা দিপু খান, শিশির দাস, মামুন, এরশাদ আলী, ইমন প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।