ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের স্টেশন রোডের জান’ই সাবা হাউজিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাবু(৩২), উত্তর চেলোপাড়া বটতলা এলাকার নছিব রহমান(২০), উপশহরে কসাইপাড়া এলাকার আশিদুল(২৬), ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার আরিফ(২২) এবং বাদুরতলা এলাকার সজীব প্রামানিক(৩৬)।
আজ সোমবার (২৪ জানুয়ারী) বেলা ১১ টায় র্যাব- ১২ বগুড়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।