
রংপুরের গঙ্গাচড়ায় বৈরী আবহাওয়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী।
তিনি বলেন, ফজরের নামাজের আগে চর চল্লিশসালে কয়েকজন মিলে নৌকায় করে মাছ ধরতে যান। ওই সময়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬) নামে দুজন ঘটনাস্থলে মারা যান। এ সময় সঙ্গে থাকা আরও চারজন আহত হন। তাদের সবার বাড়ি গজঘণ্টা ইউনিয়নের কালিরচর গ্রামে বলেও জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।