অর্জুন রায় আচার্য, দিনাজপুরঃ

সারা বাংলাদেশে ১৪ এপ্রিল থেকে কঠোর শুরু হলে কয়েক দফা বেড়ে এই লকডাউন এখনো চলমান রয়েছে। লকডাউনের শুরুতে জনসাধারন কিছুটা লকডাউন মেনে চললেও সময়ের ব্যাবধানে ও প্রশাসনের উদাসীনতায় সাধারন মানুষ লকডাউন মানতে উৎসাহ হারিয়ে ফেলছে। এদিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দশমাইর বাজারে যাত্রীবাহী বাস চলতে দেখা যায়।
দশমাইল বাজারে লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করেই চলাচল করছে সাধারন মানুষ। এছাড়াও সাধারন দিনের মতোই চলতে দেখা যায় যাত্রীবাহী ছোট ছোট যানবাহন গুলো।
এদিকে ঈদকে সামনে রেখে ও রোজার মাস হওয়া কাপড়ের দোকান ও ইফতারের দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়। মাক্স পরিধান ছাড়াই কাপড়ের দোকানা ও ইফতারের দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। এছাড়া মাক্স ছাড়াই ঘুরতে দেখা যায় অধিকাংশ মানুষকে।
মাক্স পড়ে না আসা কয়েকজন ক্রেতাকে মাক্স না পরার কারন জানতে চাইলে তারা বিভিন্ন অযুহাতে মাক্স না পড়ার বিষয়টি এড়িয়ে যান।
এদিকে দিনাজপুর জেলা সদরের রানীগঞ্জ বাজার,নিশিপুর বাজার, কৃষানবাজার,জামতলি বাজার, বিরল উপজেলার ভদ্র বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় একই চিত্র।
স্বাস্থ বিধিমানতে ও মাক্স পড়তে সাধারন মানুষের এতো অনীহা কেনো এ বিষয়ে জানতে চাইলে কাহারোল উপজেলার উপজেলা চেয়ারম্যান মালেক চৌধুরী জানান- করোনা ভাইরাস(কোভিট-১৯) বিশ্ব জুরে যে তান্ডব চালাচ্ছে তা সাধারন মানুষ জানতে পারছে না। তাই মাক্স ব্যাবহারে ও স্বাস্থ্য বিধি মানতে মানুষের এতো অনীহা।
তিনি আরো বলেন সাধারন মানষকে মাক্স পড়াতে হলে ও স্বাস্খ্যবিধি মানাতে হলে তাদের করোনা ভাইরাস(কোভিড-১৯) এর ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে তাহলেই সাধারন মানুষ মাক্স ব্যাবহারে উৎসাহিত হবে।