
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূর্নীতির মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ওই চেয়ারম্যানের নাম হুমায়ুন কবির মিঠু।
সে উপজেলার ১নং পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে দূর্নীতি দমন কমিশনের (দূদক) ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোনা থাকায় তাকে আটক করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।