
নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১ জানুয়ারি) দুপুরে রাণীনগরের একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের পাশের মাঠ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও স্থানীয়রা বলেছেন, গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যান।
এ সময় সেখানের একটি গভীর নলকূপের সামান্য দূরে ধানের খড়ে ঢাকা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।