অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বেসরকারি এনজিও সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সংস্থার সেইফগার্ডিং এন্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর রুবায়েত মল্লিক এর উপস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, থানার ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদ, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম রাজু, আহসান হাবীব, হাসান মাসুম, ল্যাম্ব কর্মকর্তা উৎপল মিনৃজ, সিসিডিবির কর্মকর্তা হরি সাধন রায়, সাংবাদিকবৃন্দ ও এনজিওর সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।