নজরুল ইসলাম-ময়মনসিংহ (নান্দাইল)প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোটরসাইকেল চাপায় ১ জন নিহত হয়। নিহত ব্যক্তি সখিনা (৬৫)।

স্থানীয়রা জানা যায়, শনিবার দুপুরে আঠারবাড়ি লক্ষীগঞ্জ সড়কে রসুলপুর আলিম মাদরাসার সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথযাত্রী বৃদ্ধা সখিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সখিনা রসুলপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। ঘটনাস্থল থেকে নান্দাইল মডেল থানার এস আই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।