
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ওই ছাত্রী অনশন শুরু করে। অনশনকারী বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে পূর্ব শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তাদের দুজনের বাড়ি একই গ্রামে।
অনশনকারী ছাত্রীর দাবি, গত এক বছর ধরে ওই ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলেছে। তারা একে অপরকে ভালোবাসে। তবে এ খবর তার বাবা-মা জানার পর অন্যত্র বিয়ে দিতে পাত্র ঠিক করেছে।
বিষয়টি সে জানতে পেরে প্রেমিককে অবহিত করে। কিন্তু তার প্রেমিক বেকার বলে এ মুহূর্তে বিয়ে করা সম্ভব না বলে জানিয়ে দেয়। তাই প্রেমিকের অভিভাবকদের রাজি করাতে অনশন করছে বলে জানিয়েছে প্রাথমিকের এ ছাত্রী। এসআই আরিফ হোসেন জানিয়েছেন, অনশনকারীর বাবার কোনও অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ নিতে পারিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।