
রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার পত্নীতলা ইউনিয়নের বালুঘা গ্রামের মেহরাবের ছেলে। বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার প্রতি দিনের ন্যায় তাদের বাড়ীতে অটো চার্জারে চার্জ দেওয়া ছিল,রাত ১ টার দিকে শাওন ওই অটো চার্জার এর পাশ দিয়ে টয়লেটে যাওয়ার সময় অসাবধানতা বসত হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তারা বাবা ছেলে ও-ই অটো চালাতেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।