রাব্বী হোসাইন | পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় রাস্তায় ধূলা-বালির থেকে পথচারীকে পরিত্রাণ দিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ।

প্রতি ঘণ্টায় বিশ্বে ধূলাবালির কারণে ৮০০ মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। মানুষকে সচেতন করতে তার এ নিজস্ব উদ্যোগ।

বুধবার (৯ জুন) দুপুর (০১টা) থেকে রাত্রি (০৮ টা) পর্যন্ত নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার সকল ব্যবসায়ী, পথচারী,শ্রমিক, যানবাহন চালকদের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারণে অনেকে আতঙ্কিত। অনেকে একেবারেই সচেতন না।


আমরা ধূলাবালি ও করোনা ভাইরাসে মুক্ত রাখতে মানুষকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করছি। এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নির্দেশ দেন ।