
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে বিদেশে থাকা স্বামীর সঙ্গে ঝগড়া করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খালেদা আক্তার মুক্তা (৩০) নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খালেদা আক্তার মুক্তা কুয়েত প্রবাসী শরীফুল ইসলামের স্ত্রী। খালেদা আক্তার তার একমাত্র শিশুসন্তানকে (৫) নিয়ে বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে অন্তরঙ্গ ভবনে ৪র্থ তলায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে সোমবার রাতে তার ঝগড়া হয় বলে জানা গেছে।
শরীফুল ইসলামের বাড়ি উপজেলার ৪নং ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামে আর খালেদা আক্তার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, কুয়েত প্রবাসী স্বামী শরীফুল ইসলামের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী খালেদা বেগম মুক্তা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে খালেদা বেগমের ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।