
টাঙ্গাইলে ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখী সংর্ঘষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে৷ রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে শামীম (৩৫) । পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছল মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত এবং এক যাত্রী আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত সোলাইমানকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।