বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের উদ্যোগে বেঞ্চ ও আলমারী বিতরণ করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী পুর্নেন্দু সাহা সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার প্রধানগণ। উপজেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ ও ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আলমারী বিতরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।