
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেয়ারমান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুর ইসলাম সোহরাব মোটরসাইকেল শোডাউন করেছেন।
বুধবার (২৭ অক্টোবর) সকালে তিনি প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়ন ব্যাপি শোডাউন করেন। শোডাউনের সময় ইউনিয়নের মানুষের কাছে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এ ছাড়া ভোটারদের কাছে ছুটে চলেছেন দোয়া ও ভোটের জন্য। শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমালসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।