
জিএম,ভালুকা প্রতিনিধিঃ “মুজিববর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি” এই শ্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহের ভালুকায়, হাজী রফিক,এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন হয়। মঙ্গলবার সকাল থেকে সারাদিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এ চারা বিতরণ করা হয় ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উদ্বোধন করেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিক , উদ্বোধন শেষে বিভিন্ন ইউনিয়নের মানুষদের মাঝে দুই হাজার, ভেষজ, ও বনজ গাছের চারা বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজ খান আরিফ, ৪ নং ধীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আশরাফ,শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক, ছাত্রলীগ নেতা আকাশ মৃধা, সাংবাদিক এজাজ সরকার সহ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।