
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজ থেকে শুরু হলো সারাদেশ ব্যাপী করোনা ভ্যাকসিন গণটিকা কার্যক্রম। তারই কার্যক্রমের অংশ হিসেবে আজ মনিরামপুর উপজেলার ১৪নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
টিকাদান কেন্দ্র সরেজমিনে তদারকি করেন মনিরামপুর থানা পুলিশের দক্ষ পুলিশ অফিসার কাজল চ্যার্টাজী এবং পাশাপাশি সাহায্য সহযোগিতায় ছিল
গ্রাম পুলিশের টিম।
জনগণের সুরক্ষার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিনামূল্যে কোভিড ১৯ এর টিকা দান কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন । যার ফলে জনসাধারণের কোন প্রকার ভোগান্তি ছাড়াই মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বর্তমান সরকার ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।