
কুমিল্লার চান্দিনায় মসজিদে পবিত্র শবেবরাতের রাতে নামাজ আদায়রত অবস্থায় জহিরুল ইসলাম (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মান্নান ভূঁইয়া বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মৃত ইব্রাহীম বেপারির ছেলে।
নিহতের নিকটাত্মীয় কাজী মোখলেছুর রহমান জানান, শবেবরাতের রাতে নামাজ আদায়কালে হঠাৎ ঢলে পড়েন সৌদি প্রবাসী জহিরুল। উপস্থিত মুসল্লিরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে মৃত্যু ঘটে তার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।